বরিশালের গৌরনদী উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন চারজন। নিহতরা হলেন, উপজেলার বাটাজোর এলাকার মাহেন্দ্র চালক মো. সুজন (৩০) ও যাত্রী সুমন মন্ডল (৩২)।
পুলিশ জানায়, মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলাধীন ঢাকা-বরিশাল মহাসড়কের আশোকাঠী ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় যাত্রীবাহী একটি মাহেন্দ্রর সঙ্গে বিপরীত দিক থেকে আসা পণ্যবাহী একটি ট্রাকের মুখোমুখি সংষর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। আহতরা শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএম শাহদাৎ হোসেন জানান, পুলিশ ট্রাকটিকে আটক করেছে। চালক ও হেলপার পালিয়ে গেছে।
ইত্তেফাক/এএসএমইউ
