মা ইলিশ ধরায় মানিকগঞ্জে ৩২ জেলে আটক

আপডেট : ২৫ অক্টোবর ২০১৬, ১৪:২৮
নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরায় মানিকগঞ্জের শিবালয় ও দৌলতপুর উপজেলার পদ্মা ও যমুনার বিভিন্ন এলাকা থেকে ৩২ জেলেকে আটক করেছে পুলিশ।
 
সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
 
শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরিঘাট শাখা নৌ-পুলিশের ইনচার্জ সামছুল আলম জানান, উপজেলা ঘেঁষা পদ্মা-যমুনার বিভিন্ন এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় ইলিশ ধরার অভিযোগে ২৮ জেলেকে আটক করা হয়।
 
এছাড়া দৌলতপুর উপজেলার যমুনা নদীতে ইলিশ শিকারের অভিযোগে চার জেলেকে আটক করে পুলিশ।
 
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান এ তথ্য জানান।
 
ইত্তেফাক/এএসএমইউ