লেহেঙ্গা, শাড়ি, সেরওয়ানি, থ্রিপিস, পাঞ্জাবি, টপস থেকে স্কার্টসহ বিভিন্ন পোশাক নিয়ে সিলেটে একটি ফ্যাশন শো অনুষ্ঠিত হবে। ছোঁয়া এন্টারটেইনমেন্টের আয়োজনে আগামী শনিবার সিলেটের হোটেল স্টার প্যাসিফিকে দিনব্যাপী এই ফ্যাশন শো’ অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানের টাইটেল স্পন্সর করছে স্টুডিও স্টিচ। ফ্যাশন ফেস্টিভ এর কোরিওগ্রাফার হিসেবে থাকছেন স্টুডিও স্টিচ এর ফাউন্ডার ও ডিজাইনার ইমরান। এছাড়াও শো’র পৃষ্ঠপোষণায় থাকছে ফ্যাশন হাউজ আমারিয়া ফ্যাশন।
ছোঁয়া এন্টারটেইনমেন্টের চেয়ারম্যান মডেল ও অভিনেত্রী প্রতিভা শাওন বলেন, গতকাল রাতে মিটিংএ ফ্যাশন শো’র যাবতীয় সিদ্ধান্ত নেয়া হয়েছে। আশা করছি যথা সময়ে মনোরম একটি শো সকলকে উপহার দিতে পারবো।
ফ্যাশন শো’তে অংশ গ্রহণ করছে নুসরাত জাহান খান নিপা, হাফিজ ইমরান টনি, রাহাদ খান, মরজিনা আক্তার সুমি, এফএইচ রাব্বি, আলিজ আহমেদ, নাদিয়া আখন্দ দিয়া, নাফসিকা শেখিজ জাহান, মৌ প্রমুখ। অনুষ্ঠানের সমন্বয়ক কর্ডিনেটর হিসেবে থাকছেন জুবায়ের আহমেদ লিয়ন।
ফ্যাশন শো এর সম্পর্কে স্টুডিও স্টিক এর ফাউন্ডার ইমরান বলেন, দেশি শাড়ি, পাঞ্জাবি ও লেহেঙ্গা সহ ওয়েস্টার্ন পোশাকের মধ্য দিয়ে শো’টি সাজানো হয়েছে। তিনি জানান, ১৪জন মডেল ফ্যাশন শো’তে অংশ গ্রহণ করছে। আশা করি শো’টি উপস্থিত সকলে উপভোগ করবে।
ফ্যাশন শো’র মাধ্যমে দেশীয় ও ওয়েস্টার্ন পোশাককে তুলে ধরা হবে বলে আশা করছেন আয়োজকরা।
ইত্তেফাক/এমএইচ
