সিম্ফোনির নতুন হ্যান্ডসেট 'আই৫০'

আপডেট : ২৫ অক্টোবর ২০১৬, ১৯:০৪
স্থানীয় মোবাইল হ্যান্ডসেট ব্র্যান্ড 'সিম্ফোনি আই ৫০' নামে একটি নতুন স্মার্টফোন বাজারে এনেছে। এই সেটটিতে ডুয়েল ফ্ল্যাশ ও ইনটেলিজেন্ট ফিঙ্গারপ্রিন্ট ফিচার রয়েছে।
 
ইনটেলিজেন্ট ফিঙ্গারপ্রিন্ট টাচের এই সেটটি আরও নিরাপদ হয়েছে। ব্যবহারকারীরা তাদের ফিঙ্গারপ্রিন্ট ফিচার ব্যবহারের মাধ্যমে ম্যাসেজ, ক্যামেরা এবং অন্যান্য অ্যাপ 'লক' করে রাখতে পারবেন। এছাড়াও এই সেটটিতে রয়েছে মোবাইল ফোন সেটের প্রচলিত সকল সুবিধার সর্বাধুনিক ব্যবস্থা। এই স্মার্ট ফোনটি পাওয়া যাবে ৭ হাজার ৫৯০ টাকায়।
 
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে কর্তৃপক্ষ একথা জানায়। -বাসস।
 
ইত্তেফাক/এসএস