আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস উপলক্ষে গতকাল সোমবার দলিত ও মূলস্রোতধারার শিশু-কিশোরদের সমন্বয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। গতকাল সকাল ১০টায় কীর্তনখোলা মিলনায়তন রীচ টু আনরীচড (রান)-র উদ্যোগে এবং একশনএইড বাংলাদেশ ও বাংলাদেশ ফায়ারস্টার্টার ইনিশিয়েটিভ (বিএফআই) এর সহায়তায় অনগ্রসর দলিত (হরিজন, ডোম, রাবিদাশ) সম্প্রদায়ের জীবনচিত্র তুলে ধরা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের সিনিয়র প্রশিক্ষণ কর্মকর্তা আব্দুল হাই মল্লিক, সমাজসেবা অফিসার মেমী আখতার, অ্যাডভোকেট হিরন কুমার দাস মিঠু, রনজিত্ কুমার দত্ত, রান নির্বাহী পরিচালক মো. রফিকুল আলম। সভা পরিচালনা করেন রান’র প্রকল্প সমন্বয়কারী ফাতেমা তুজ জোহরা। অনুষ্ঠানে অনগ্রসর দলিত সম্প্রদায়ের তরুণ ও যুব প্রজন্মের জাত-পাতগত বর্ণ বৈষম্য বিলোপ, জীবনযাত্রার মান উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক ঝুঁকি সমাধানের প্রত্যাশা চিত্র তুলে ধরার জন্য শিশু-কিশোরদের নিয়ে তিনটি বিভাগে “চিত্রাঙ্কন প্রতিযোগিতা” আয়োজন করা হয়। চিত্রাঙ্কন শেষে সংক্ষিপ্ত আলোচনা ও তিন বিভাগের ১ম, ২য় ও ৩য় বিজয়ীদের মাঝে সুদৃশ্য ক্রেস্টসহ সকল অংশগ্রহণকারীদের মাঝে সান্ত্বনা পুরস্কার বিতরণ করা হয়।
