পিরোজপুরের ভাণ্ডারিয়ায় পোনা নদীর ভাঙন থেকে আতরখালী মানিক মিয়া মহাবিদ্যালয় ভবন রক্ষায় পাইলিং কাজের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার বিকালে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও গ্রামবাসীদের উদ্যোগে পাইলিং কাজের উদ্বোধন করেন ইকড়ি ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও মহাবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মো. হাবিবুর রহমান হারেচ।
এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত সভায় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. মজিবুর রহমান মধুর সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয়পার্টি (জেপি) উপজেলা যুগ্ম আহ্বায়ক ও উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, সাবেক ইউপি চেয়ারম্যান মো. হাবিবুর রহমান হারেচ, অধ্যক্ষ মো. আজিজুর রহমান, সহকারী অধ্যাপক আব্দুস সালাম, মো. মজিবুর রহমান, প্রভাষক মলঙ্গী রতন কুমার, বরুন কুমার মজুমদার, পরিতোষ চন্দ্র সিকদার, মোসাম্মৎ পারভিন বেগম, মো. জুয়েল, ইকড়ির সাবেক চেয়ারম্যান আব্দুল হাই হাওলাদার, মো. হুমাউন কবির, মো. ছোহরাব হোসেন, মো. নাসির মল্লিক ও আবুল কাসেম।
সকালে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের উদ্যোগে কলেজ সংলগ্ন পোনা নদীর বাঁধ কাটার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বাঁধটি কাটার ফলে গত ১৬ অক্টোবর কলেজের একটি আধাপাকা ভবন নদীগর্ভে বিলীন হয়ে যায়। বর্তমানে কলেজের মুল ভবনটিও বিলীন হওয়ার উপক্রম হয়েছে।
ইত্তেফাক/ইউবি
