জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৯ আয়োজিত প্রতিযোগিতায় শিক্ষার গুণগত মানসহ সার্বিক বিষয়ে মূল্যায়নে পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় শ্রেষ্ঠ হয়েছে মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ। আটটি কলেজের মধ্যে মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ উপজেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। এছাড়া প্রতিষ্ঠান হিসেবে উপজেলায় প্রথম হয়েছেন একই কলেজের অধ্যক্ষ মোশারেফ হোসেন মামুন এবং শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন ওই কলেজের ই শিক্ষক মো. আমীন খান।
মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ ২০১৬ সালে বরিশাল বিভাগেও শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছিল।
উল্লেখ্য, নারী শিক্ষার অগ্রযাত্রায় এবং দরিদ্র অসহায় পরিবারের মেধাবী শিক্ষার্থীরা যাতে ঝরে না পড়ে সেজন্য ১৯৮৯ সালে মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজটি প্রতিষ্ঠিত হয়। সাবেক মন্ত্রী এবং জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি তার মা মহীয়সী নারী মাজেদা বেগমের নামে কলেজটি প্রতিষ্ঠিত করেন।
