সিলেটের ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউপির চিন্তামনি গ্রামে নৃশংসভাবে খুন হওয়া দুই শিশুর বাবা আটক হয়েছেন।
বুধবার সকালে ওই গ্রাম থেকে ছাতির আলীকে আটক করা হয়। পুলিশ জানায়, এটি হত্যাকাণ্ড।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল চৌধুরী তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, রহস্য উন্মোচনে তদন্ত চলছে।
উল্লেখ্য, মাছ ধরার কথা বলে ছাতির আলী দুই ছেলে আবদুল মোমিন (১১) ও রুজেল আহমদেকে (৭) বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করে লাশ ডোবায় ফেলে দেয়। পরে তাদের লাশ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে শিশুদের বাবা ছাতির আলী পলাতক ছিলেন।
ইত্তেফাক/এএসএমইউ
