‘খাদ্য নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে সরকার’

আপডেট : ২৬ অক্টোবর ২০১৬, ১৪:১২
 
খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, 'খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করলেই হবে না, দেশের মানুষের জন্য নিরাপদ খাদ্য প্রাপ্তিও নিশ্চিত করতে হবে। আর এ লক্ষ্যেই বর্তমান সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে।' 
 
আজ বুধবার সকালে রাজশাহী নগরীতে বিভাগীয় কমিশনারের আয়োজনে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মশালায় যোগ দিয়ে এ কথা বলেন তিনি। 
 
খাদ্যমন্ত্রী বলেন, দেশে এখন নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ রয়েছে। যার ফলে উৎপাদন বেড়েছে। এতে বাংলাদেশে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। তবে শুধু স্বয়ংসম্পূর্ণ হলেই চলবে না। জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে। 
 
 
ইত্তেফাক/কেকে