নিয়ামতপুরে অন্তঃসত্ত্বা গৃহবধূর আত্মহত্যা

আপডেট : ২৫ মার্চ ২০১৯, ২২:৫৪

সোমবার ভোররাতে নিয়ামতপুরে অন্তঃসত্ত্বা এক গৃহবধূ আত্মহত্যা করেছে। সে উপজেলার ভাবিচা ইউনিয়নের ভাবিচা স্কুলপাড়ার মো. সেলিম প্রামানিকের স্ত্রী আমেনা খাতুন (২২)। এদিকে তার বাবা উপজেলার একই ইউনিয়নের মানিকপাটন গ্রামের আবেদ মন্ডলের দাবি- মেয়েকে হত্যা করা হয়েছে।  সেলিম প্রামানিক জানান, আমার স্ত্রী বাবার বাড়ি যাওয়ার জন্য বায়না করেছিল। বাধা দেয়ায় কথা কাটাকাটির এক পর্যায়ে চড় মেরেছিলাম। তারপর সব মিটমাট হয়ে একসাথে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। হঠাত্ ভোররাতে ঘুম ভেঙে দেখি ঘরের তীরের সাথে ওড়না পেঁচিয়ে আমেনা ঝুলছে। পরে থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। ওসি তোরিকুল ইসলাম বলেন, আমরা লাশ উদ্ধার করে থানার হেফাজতে রেখেছি।