নোবিপ্রবির শিক্ষার্থীদের ক্লাস বর্জন, বিক্ষোভ

আপডেট : ২৬ অক্টোবর ২০১৬, ১৭:০০
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ১০ দফা দাবিতে ক্লাস বর্জন, ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল, কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করেছেন। বুধবার সকাল থেকে  দুপুর ২টা পর্যন্ত এ কর্মসূচি পালন করেন শিক্ষাথীরা।  
 
শিক্ষার্থীদের দাবিগুলো হলো- আবাসন সংকট নিরসন করা, ইমপ্রুভমেন্টে সর্বোনিন্ম জিপিএ ২.৭৫ করা, অতিরিক্ত ব্যাকলগের নিবন্ধন ফি বাতিল, নতুনভাবে আরোপিত ব্যাকলগ প্রথা বাতিল করা, একাডেমিক ভবন সম্প্রসারণের কাজ দ্রুত শেষ করা, বিশ্ববিদ্যালয়কে ওয়াইফাই ইন্টারনেটের আওতায় আনা, শিক্ষার্থীদের নিরাপত্তা ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা, কেন্দ্রীয় মসজিদের সম্প্রসারণ ও অন্যান্য ধর্মাবলম্বীদের জন্য উপাসনালয় নির্মাণ করা, পার্ক কেন্টিন চালু, কেন্টিন ও ডাইনিংয়ে খাবারে ভর্তুকি চালু করা, হলে রিডিং, ডাইনিং ও ইন্ডোর গেমের ব্যবস্থা করা এবং নতুন শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভর্তি ফি ও বর্তমান প্রচলিত সেশন ফি অর্ধেক করা। 
 
কর্মসূচি চলাকালে শিক্ষার্থীদের প্রতিনিধিরা তাদের দাবি সম্বলিত স্মারকলিপি ভিসির নিকট প্রদান করেন।
 
এ বিষয়ে ভিসি প্রফেসর ড. এম অহিদুজ্জামান জানান, শিক্ষার্থীদের দাবিগুলো মোটামুটি যুক্তিক। তাদের সমস্যাগুলো দ্রুত সমাধান করা হবে।
 
ইত্তেফাক/ইউবি