ধুনটে ১০ টাকা কেজি দরের ৩ টন চালসহ আটক ২

আপডেট : ২৬ অক্টোবর ২০১৬, ১৮:১৪
বগুড়ার ধুনট উপজেলায় হতদরিদ্রদের জন্য সরকারের বরাদ্দ দেওয়া ১০ টাকা কেজি দরের প্রায় ৩ মেট্রিক টন চালসহ দুই ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। 
 
বুধবার দুপুর ২টার দিকে ধুনট উপজেলার বিলচাপড়ি বাজারে মাসুম নামে এক ব্যবসায়ীর গুদামে এ ঘটনা ঘটে। 
 
আটককৃতরা হলেন- ধুনট উপজেলার বিলচাপড়ি গ্রামের আব্দুল খালেকের ছেলে লয়া মিয়া (৩৫) ও আব্দুল হালিমের ছেলে রবিন আহম্মেদ (২২)। 
 
স্থানীয়রা জানান, মঙ্গলবার ধুনট উপজেলার বিলচাপড়ি বাজারে কার্ডধারীদের মাঝে ১০টাকা কেজি দরে চাল বিক্রি করেন নিয়োগপ্রাপ্ত ডিলার। সেই চাল স্থানীয় এক ব্যবসায়ী ২৮ টাকা কেজি দরে কিনে মাসুমের গুদাম মজুদ করেন। 
 
বুধবার সকালে মাসুমের গুদাম থেকে ওই চাল পাচারের সময়  ধুনট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অন্য ব্যবসায়ীরা কৌশলে সটকে পড়লেও  লয়া মিয়া ও রবিনকে আটক করে পুলিশ। 
 
ধুনট উপজেলার ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা সুবল চন্দ্র বৈদ্য বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
 
ইত্তেফাক/ইউবি