চট্টগ্রাম শিক্ষা বোর্ড (সিইবি) আগামী ১ নভেম্বর থেকে অনুষ্ঠিতব্য জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে।
এ বছর এ শিক্ষা বোর্ডের অধীনে এক হাজার ২২১টি স্কুল থেকে ২১১টি কেন্দ্রের মাধ্যমে ৯৯ হাজার ৮২৭ ছাত্রীসহ মোট এক লাখ ৮১ হাজার ৬৫২ শিক্ষার্থী জেএসসি পরীক্ষায় অংশ নেবে।
জেএসসি পরীক্ষায় যে কোন ধরনের অসদুপায় অথবা অনিয়ম প্রতিরোধে সিইবি কর্মকর্তাদের সমন্বয়ে অন্তত ১০টি ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে। বোর্ডের কন্ট্রোলার মাহবুব হাসান বলেন, 'সাম্প্রতিক বছরগুলোতে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার শান্তিপূর্ণ পরিবেশের ধারা বজায় রাখতে আসন্ন জেএসসি পরীক্ষার প্রস্তুতিমূলক প্রক্রিয়ায়ও সম্ভাব্য সকল উপায় অবলম্বনে কর্তৃপক্ষ প্রতিশ্রতিবদ্ধ।' -বাসস।
ইত্তেফাক/এসএস
