শ্যামনগরে ১২ বছর বয়সী এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে রবিবার রাতে মামলা হয়েছে।
এর আগে শনিবার উপজেলার পদ্মপুকুর ইউনিয়নে সোনাখালী গ্রামে ওই কিশোরীকে ধর্ষণ করা হয়। এ ঘটনায় ধর্ষিতার মা ধর্ষক শফিকুলের বিরুদ্ধে শ্যামনগর থানায় মামলা করেন।
মামলা সূত্রে জানা যায়, সোনাখালী গ্রামের সিদ্দিক গাজীর ছেলে শফিকুল গাজী প্রায়ই প্রতিবন্ধী কিশোরীর বাড়িতে আসা যাওয়া করতো। এর সুবাদে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে একা পেয়ে শফিকুল তাকে ধর্ষণ করে।
শ্যামনগর থানার ওসি হাবিল হোসেন মামলার সত্যতা স্বীকার করে বলেন, ভিকটিমের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। শফিকুলকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
