নাটোরে ৩শ’ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট : ২৫ মার্চ ২০১৯, ২২:৫৬

রবিবার রাতে নাটোরে ৩২০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃত হচ্ছে মো. আনোয়ার হোসেন।

মাদকের বিরুদ্ধে র্যাবের ধারাবাহিক অভিযানের সূত্র ধরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি অপারেশন দল কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. যায়েদ শাহরীয়ারের নেতৃত্বে নাটোরের বাগাতিপাড়ার পুরান কলাবাড়িয়া বটতলা এলাকায় অভিযান পরিচালনা করে।  এ সময় আনোয়ার হোসেন গ্রেফতার হয়।