কটিয়াদী উপজেলা পরিষদ নির্বাচন স্থগিতের প্রতিবাদে সোমবার উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছেন আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী তানিয়া সুলতানা হ্যাপী।
তিনি অভিযোগ করেন, রবিবার অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে পাঁচটি কেন্দ্রে অনিয়মের অভিযোগে নির্বাচন স্থগিত করা হয়; কিন্তু পরবর্তী সময়ে পুরো উপজেলার নির্বাচন স্থগিত করা হয়। গুজবের ভিত্তিতে নির্বাচন কমিশন এ সিদ্ধান্ত নিয়েছেন। আমরা এর তীব্র প্রতিবাদ করছি।
এ সময় আরো বক্তব্য রাখেন বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব আইন উদ্দিন ও যুগ্ম সম্পাদক গিয়াস উদ্দিন।
