সুন্দরবনের হাড়বাড়িয়া এলাকা থেকে হরিণের মাংস, মাথা ও চামড়া উদ্ধার করেছে কোস্ট গার্ড। উদ্ধার হওয়া জবাই করা হরিণের শরীরের বিভিন্ন অঙ্গপ্রতঙ্গ সোমবার বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
কোস্ট গার্ড পশ্চিম জোন’র (মোংলা সদর দপ্তর) সহকারী গোয়েন্দা পরিচালক লে. কমান্ডার এম, হামিদুল ইসলাম জানান, একদল চোরা হরিণ শিকারী অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড সদস্যরা ওই এলাকায় অভিযান চালায়।
