জীবননগর-চুয়াডাঙ্গা সড়কের মনোহরপুর আখ সেন্টারের সম্মুখে গতকাল সোমবার বেপরোয়া গতির ট্রাকের চাকায় পিষ্ট হয়ে জুঁই (৭) নামে এক স্কুলছাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছে। সে মনোহরপুর গ্রামের সিএনজিচালক জসিম উদ্দিনের মেয়ে।