ভূমধ্যসাগরে রেকর্ড সংখ্যক অভিবাসীর মৃত্যু : জাতিসংঘ

আপডেট : ২৭ অক্টোবর ২০১৬, ১০:৫৮
 
২০১৬ সালে ভূমধ্যসাগরে কমপক্ষে ৩ হাজার ৮০০ অভিবাসী মারা গেছে বা নিখোঁজ হয়েছেন। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) রেকর্ড সংখ্যক এই অভিবাসীর  হতাহতের কথা জানিয়েছে। ২০১৫ সালে এই সংখ্যা ছিল ৩ হাজার ৭৭১ জন।
 
ইউএনএইচসিআর জানিয়েছে, পাচারকারীরা এখন ছোট নৌকায় করে পাচারের চেষ্টা করছে। বুধবার লিবিয়ার উপকূলে একটি আংশিক প্লাবিত ডিঙি নৌকায় ২৫ জনের মৃতদেহ পাওয়া যায় এবং ১০০ অভিবাসী উদ্ধার করা হয়।
 
বুধবার ইউএনএইচসিআর এক  টুইট বার্তায় জানিয়েছেন,  সবচেয়ে বিপদজনক রুট লিবিয়া এবং ইতালি। এই পথ দিয়ে আগমন কারীর প্রতি ৪৭ জনের মধ্যে এক জনের মৃত্যু হয়। যেখানে  তুরস্ক থেকে গ্রীস রুটে মৃত্যুর অনুপাত প্রতি ৮৮ জনের মধ্যে ১ জন। মৃত্যুর হার বৃদ্ধির কারণ হিসাবে নিম্নমানের জলযান ব্যাবহারের কথা উল্লেখ করা হয়েছে।
 
উল্লেখ্য, এ বছর প্রায় ৩ লক্ষ ৩০ হাজার অভিবাসী ভূমধ্যসাগর পার ইউরোপের বিভিন্ন দেশে গিয়েছে।২০১৫ সালে এর সংখ্যা ছিল ১ লক্ষ।বিবিসি।
 
ইত্তেফাক/এমআর/আরএ