সিরাজগঞ্জের চৌহালী উপজেলা ঘেঁষা যমুনা নদীতে ইলিশ ধরার দায়ে পাঁচ জেলেকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এরা হলো, মৌহালী গ্রামের তোফাজ্জল হোসেন (৪৫), সিরাজুল ইসলাম (৪০), মো. আলম (৩০), চালুহারা গ্রামের আব্দুস ছালাম (৩৫) এবং ইউসুফ আলী (২৮)।
বৃহস্পতিবার এসব জেলেদের আটক করে দুপুরে সিরাজগঞ্জের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট এনডিসি পঙ্কজ চন্দ্র দেব নাথ এই রায় প্রদান করেন। এ সময় জেলা মৎস্য কর্মকর্তা মো. মনিরুল ইসলাম, র্যাব-১২ এর ডিএডি খতিবুর রহমান ও চৌহালী মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী সফিকুল ইসলাম সফি উপস্থিত ছিলেন।
জেলা মৎস্য অফিসার মনিরুল ইসলাম বলেন, ‘ইলিশ মাছের বিস্তার রক্ষার আমরা বদ্ধ পরিকর। প্রশাসনের কতিপয় কর্মকর্তার গাফিলতির কারণে মাছ ধরা বন্ধ করা যাচ্ছেনা। তাই ম্যাজিস্ট্রেটসহ র্যাবকে সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা করা হচ্ছে।’
ইত্তেফাক/এএসএমইউ
