আড়াইহাজারে বস্তাবন্দী কঙ্কাল উদ্ধার

আপডেট : ২৭ অক্টোবর ২০১৬, ১৫:৫০
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় বস্তাবন্দী কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।
 
পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে স্থানীয়দের খবরে তিনটি মাথার খুলিসহ কঙ্কালগুলো উদ্ধার করা হয়।
 
আড়াইহাজার থানার উপপরিদর্শক (এস আই) আতাউর রহমান জানান, এগুলো দেহের বিভিন্ন অংশের কঙ্কাল। কঙ্কালগুলো গোরস্থানের পাশে পাওয়া যাওয়ায় জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
 
পুলিশের ধারণা, দীর্ঘদিন আগের এসব কঙ্কাল চুরি করার জন্য বস্তায় রাখা হয়েছিল। কোনো কারণে এগুলো ফেলে রাখা হয়েছে।  
 
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাখাওয়াত হোসেন জানান, এগুলোর নেপথ্যে হত্যাকাণ্ড কিংবা অন্য কোনো কারণ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
 
ইত্তেফাক/এএসএমইউ