কুমিল্লা হোমনা উপজেলা ঘেঁষা মধুকুপি নদীতে অবৈধভাবে বাঁশের বেঁড়া ও মশারি জাল দিয়ে মাছ নিধনের দায়ে দুইজনকে অর্থদণ্ড দিয়েছে আদালত। এরা হলেন, আলীপুর গ্রামের জিয়া (৪৫) ও আমানউল্লাহ (৩৫)।
জানা গেছে, বৃহস্পতিবার উপজেলার আলীপুর গ্রাম সংলগ্ন ওই নদীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শহিদুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় অবৈধভাবে মাছ ধরার দায়ে পাঁচ হাজার টাকা করে ১০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়। একই সঙ্গে নদীতে বাঁধ দেয়া দুই লক্ষাধিক টাকা মূল্যের বাঁশের বেঁড়া ও মশারি জালসহ মাছ ধরার বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. বদিউল আলম সুফল তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/এএসএমইউ
