বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীতে মাছ ধরতে গিয়ে উত্তর শোনপচা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নৈশ প্রহরী আব্দুল হালিম (৪০) নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন।
বৃহস্পতিবার দুপরে উপজেলার কুতুবপুর ইউনিয়নের দেবডাঙ্গা গ্রামের কাছে যমুনা নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন তিনি। আব্দুল হালিম কর্ণিবাড়ী ইউনিয়নের চরপাড়া গ্রামের সাত্তার প্রামানিকের ছেলে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আকতার বানু জানান, আব্দুল হালিম স্কুল থেকে এক ঘণ্টার ছুটি নিয়ে তার দুই ছেলে সেতু (১০) ও সফিনকে (৬) নিয়ে মাছ ধরতে যান। দুই ছেলেকে তীরে রেখে নদীতে ডুব দিয়ে মাছ ধরার সময় তিনি নিখোঁজ হন। এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের ডুবুরী দল তাকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।
ইত্তেফাক/এমআই
