সিঙ্গাপুর থেকে সাঁতরে মালয়েশিয়া পালানোর পথে বাংলাদেশি গ্রেফতার

আপডেট : ২৭ অক্টোবর ২০১৬, ১৭:২০
সিঙ্গাপুর থেকে সাঁতার দিয়ে পালিয়ে মালয়েশিয়া যাওয়ার পথে এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে সিঙ্গাপুরি কর্তৃপক্ষ। শাস্তি এড়ানোর জন্য জহর প্রণালী দিয়ে মালয়েশিয়ায় পালিয়ে যাওয়ার সময় সিঙ্গাপুরি পুলিশ ৩০ বছর বয়সী বাংলাদেশিকে আটক করে।
 
সিঙ্গাপুরের ইমিগ্রেশন ও চেকপয়েন্টস অথরিটি (আইসিএ) জানিয়েছে, ওই ব্যক্তিকে পানির বড় পাইপলাইন দিয়ে সাঁতরে যাওয়ার সময় প্রথম শনাক্ত হয়। ওই ব্যক্তি পারমিটের মেয়াদ পার হওয়ার পরেও সিঙ্গাপুরে থাকার শাস্তি এড়াতে মালয়েশিয়ায় পালিয়ে যাচ্ছিল। কর্তৃপক্ষ তাকে পাইপলাইনে শনাক্ত করার পরে হিসাব করে তার অবস্থান শনাক্ত করে এবং তাকে সেখান থেকে গ্রেফতার করে। ওই ব্যক্তি পাইপলাইনের নিচে লুকিয়ে ছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
 
এছাড়া আরো ‍দুই বাংলাদেশি নাগরিককেও গ্রেফতার করা হয়েছে যারা তার পলায়নের কাজে সহায়তার অভিযোগে। এই দুইজনকে পাইপলাইনের কাছাকাছি জায়গা থেকে আটক করা হয়। সাঁতার দিয়ে পালানোর চেষ্টা করা ওই ব্যক্তির সিঙ্গাপুরে পারমিটের মেয়াদের বেশি সময় থাকায় সর্বোচ্চ ৬ মাস কারাদণ্ড হবে। তার সহযোগীদের ছয় থেকে ২৪ মাসের কারাদণ্ড ও ৬ হাজার ডলার পর্যন্ত জরিমানা হতে পারে। ফ্রি মালয়েশিয়া টুডে।
 
ইত্তেফাক/এসএসএ