ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা স্কাউটসের উদ্যোগে বৃহস্পতিবার বাল্যবিয়ে প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা স্কাউটসের সভাপতি ইউএনও মর্জিনা আক্তারের নেতৃত্বে র্যালিটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরের আমতলায় এসে শেষ হয়।
পরে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার জুয়েল আশরাফ, গৌরীপুর অগ্রদূত নিকেতন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ম. নুরুল ইসলাম, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক সরকার, লামাপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান মিয়া, মহিলা ডিগ্রি কলেজের শরীরচর্চা শিক্ষক নাদিরা জামান পান্না, নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হক, ডৌহাখলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নরোত্তম রায়, গৌরীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশিউর রহমান কাউসার, সাবেক সাধারণ সম্পাদক রইছ উদ্দিন, সানের নির্বাহী পরিচালক এইচ এম খায়রুল বাসার, বালিয়াজুড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদ তালুকদার, উপজেলা স্কাউটস লিডার দেওয়ান কামরুল ইসলাম কামাল, উপজেলা কাব লিডার আনোয়ারুল ইসলাম প্রমুখ।
ইত্তেফাক/ইউবি
