চাঁদাবাজির অভিযোগে রংপুর সিটি কাউন্সিলর গ্রেফতার

আপডেট : ২৭ অক্টোবর ২০১৬, ১৭:২৮
রংপুর সিটি কর্পোরেশনের (আরপিসিসি) ৫নং ওয়ার্ডের কাউন্সিলর মোকলেসুর রহমান তারুকে (৪৫) চাঁদাবাজির অভিযোগে বৃহস্পতিবার সকালে তার খটখটিয়ার বাসা থেকে গ্রেফতার করা হয়েছে।
 
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম জাহিদুল ইসলাম সাংবাদিকদের জানান, স্থানীয় ল্যাব এইড হাসপাতালের ম্যানেজার ফরিদ আহমদের দায়েরকৃত মামলার ভিত্তিতে তারুকে গ্রেফতার করা হয়। অভিযোগে বলা হয়েছে, নগরীর ধাপ এলাকার বেসরকারি হাসপাতাল থেকে সংশ্লিষ্ট কমিশনার মাসিক ভিত্তিতে চাঁদা আদায় করেন।
 
এ বিষয়ে ওসি জানান, আজকের (বৃহস্পতিবার) মধ্যে গ্রেফতারকৃত কমিশনারকে আদালতে হাজির করা হবে এবং তার বিরুদ্ধে আরো কয়েকটি ফৌজদারি মামলা রয়েছে। -বাসস।
 
ইত্তেফাক/এসএস