ঝিনাইগাতীতে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু

আপডেট : ২৭ অক্টোবর ২০১৬, ১৮:০০
শেরপুরে ঝিনাইগাতী উপজেলার পানবর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুস সালাম (৫৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
 
বৃহস্পতিবার সকালে পানবর বাজারের পেছনের দিকে এ ঘটনা ঘটে। তিনি পারবর গ্রামের আ. হাকিমের পুত্র। 
 
ঝিনাইগাতী থানার ওসি মিজানুর রহমান জানান, আব্দুস সালাম সকাল ৮টার দিকে গরুর ঘাস কাটার জন্য পাহাড়ের দিকে যাচ্ছিলেন। এ সময় সেখানে বৈদ্যুতিক সংযোগ দেওয়া একটি জিআই তারে তার হাত আটকে গেলে বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
 
ইত্তেফাক/ইউবি