খুলনায় কামরুল ইসলাম নিপু (৩৮) নামে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব।
বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে নগরীর টিবি ক্রস রোড প্রথম গলি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এএসপি মো. বজলুর রশীদের নেতৃত্বে র্যাবের একটি টিম নগরীর টিবি ক্রস রোডের প্রথম গলিতে অভিযান চালিয়ে কামরুল ইসলাম নিপুকে গ্রেফতার করে।
সে বাগেরহাটের শরণখোলা থানার অস্ত্র একটি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। নিপু নগরীর টিবি ক্রস রোড এলাকার মো. নূরুল ইসলাম মনুর ছেলে।
ইত্তেফাক/ ইউবি
