রাষ্ট্রপতির সঙ্গে সিঙ্গাপুরে সদ্য নিযুক্ত হাইকমিশনারের সাক্ষাৎ

আপডেট : ২৭ অক্টোবর ২০১৬, ২১:২৯
সিঙ্গাপুরে নবনিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মুস্তাফিজুর রহমান বৃহস্পতিবার বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
 
বৈঠকে রাষ্ট্রপতি সিঙ্গাপুরের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদারে কাজ করার জন্য হাইকমিশনারের প্রতি আহ্বান জানান। তিনি সেদেশে কর্মরত প্রবাসী বাংলাদেশীদের কল্যাণে কাজ করার জন্যও তার প্রতি আহ্বান জানান। রাষ্ট্রপতি সিঙ্গাপুরে আরো বাংলাদেশী যাতে যেতে পারে, এ জন্য পদক্ষেপ নিতে হাইকমিশনারকে পরামর্শ দেন।
 
হাইকমিশনার মুস্তাফিজুর রহমান বলেন, 'দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা আরো জোরদারে তিনি ভূমিকা রাখবেন।' তিনি সিঙ্গাপুরে তার দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন। -বাসস।
 
ইত্তেফাক/এসএস