মেহেরপুর শহরের হোটেল বাজারের অটোরিকশা চালক খোকন খাঁকে (৪৮) শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
আজ শুক্রবার সকালে সদর উপজেলার টেংরামারী গ্রামের মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতের কোনো এক সময় তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। নিহত খোকন হোটেল বাজার এলাকার মৃত আব্দুল জলিল খাঁয়ের ছেলে।
মেহেরপুর সদর থানা ওসি ইকবাল বাহার চৌধুরী জানান, মরদেহ উদ্ধারের সময় তার দুই হাত পেছন মোড়া দিয়ে বাঁধা ছিল। নিহতের অটোরিকশাটি পাওয়া যায়নি।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। ছিনতাই না অন্য কোনো কারণে হত্যা করা হয়েছে তা তদন্ত করা হচ্ছে।-বাসস
ইত্তেফাক/কেকে
