মির্জাপুরে পুকুরে পড়ে শিশুর মৃত্যু

আপডেট : ২৮ অক্টোবর ২০১৬, ১৫:৫৫
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় বাঁশের সাঁকো দিয়ে পার হওয়ার সময় মায়ের হাত থেকে পড়ে পুকুরের পানিতে ডুবে তায়েবা আক্তার (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
 
শুক্রবার উপজেলার ভাওড়া উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। শিশুটির বাবারনাম মো. রমজান আলী।
 
মির্জাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অফিসার ইনচার্জ মো. আতাউর রহমান জানান, অনেক খোঁজাখুঁজি করেও স্থানীয় লোকজন তায়েবাকে না পেয়ে সকাল নয়টার দিকে স্থানীয়রা খবর দেয়। ঘটনাস্থলে গিয়েও শিশুটিকে উদ্ধার করা যায়নি। পরে দুপুর ১২টার দিকে ডুবুরি তৎপরতা চালিয়ে পুকুর থেকে তায়েবার লাশ উদ্ধার করে।
 
ইত্তেফাক/এএসএমইউ