ঠাকুরগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্টে ২ নির্মাণ শ্রমিকের মৃত্যু

আপডেট : ২৮ অক্টোবর ২০১৬, ১৬:৫৮
ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে নম ব্রাহ্মণ (২৭) ও সুব্রত ব্রাহ্মণ (২৫) নামে দুই নির্মাণ শ্রমিকের মুত্যু হয়েছে। 
 
শুক্রবার দুপুরে রুহিয়া ইউনিয়নের মধুপুর গ্রামের একরামুল হকের বাড়িতে নির্মাণ কাজ করার সময় বিদ্যুতের তারে জড়িয়ে তারা মারা যান। নম বাহ্মণের বাড়ি মধুপুর গ্রামে। সুব্রত বাহ্মণের বাড়ি আজেরামপুর গ্রামে। 
 
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে একরামুল হকের বাড়িতে নির্মাণ কাজ করতে আসেন ওই দুই শ্রমিক।ছাদে কাজ করার সময় বিদ্যুতের তারে আটকা পড়েন নম বাহ্মণ। তাকে বাঁচাতে গিয়ে সুব্রতও আটকে যান। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
 
 
ই্ত্তেফাক/ইউবি