পিরোজপুরের কাউখালী উপজেলার ১ নম্বর সয়না রঘুনাথপুর ইউনিয়নে গণসংযোগে ব্যস্ত জাতীয় পার্টির (জেপি) প্রার্থী বর্তমান চেয়ারম্যান আবু সাইদ মিয়া মনু।
শুক্রবার বিকালে উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের হোগলা বাজারে গণসংযোগ করেন জেপির মনোনিত প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আবু সাইদ মিয়া মনু।
গণসংযোগ শেষে হোগলা বেতকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক পথ সভায় বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টি সভাপতি মাহাবুবুর রহমান খান, জেপির কেন্দ্রীয় নেতা হুমায়ুন কবীর তালুকদার, উপজেলা জেপির সাধারণ সম্পাদক শাহ আলম নসু, জেপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট হুমায়ুন কবীর তালুকদার, সমাজসেবক জাহিদ হোসেন সিকদার, সাবেক ইউপি চেয়ারম্যান জাফর আলী, উপজেলা যুবসংহতি নেতা মনজুরুল মাহফুজ পায়েল, জিয়াউল হাসান জুয়েল, শেখ লিটন, আলতাফ হোসেন আনোয়ার হোসেন লিটু প্রমুখ।
পথ সভায় বক্তারা আগামী ৩১ অক্টোবর জাতীয় পার্টির (জেপি) মনোনীত প্রার্থী মনু মিযাকে বাইসাইকেল প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান।
ইত্তেফাক/ইউবি
