নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, কাওড়াকান্দি ফেরিঘাটটি শিগগিরই কাঁঠালবাড়িতে স্থানাস্তর করা হবে। এটি স্থানান্তরিত হলে কাওড়াকান্দি-শিমুলিয়া নৌ-পথের দুরুত্ব কমে ৬ কিলোমিটারে দাঁড়াবে উল্লেখ করে তিনি বলেন, এর ফলে ৪০ মিনিটেই পদ্মা নদী পাড়ি দেয়া সম্ভব হবে।
শুক্রবার সকালে মাদারীপুরে লেকেরপাড়ে ঠোঁট কাটা ও তালু কাটা রোগীদের জন্য আন্তর্জাতিক মানের চিকিৎসা শিবিরের উদ্ধোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন। আচমত আলী খান ফাউন্ডেশন ৬ দিনব্যাপী এ ফ্রি চিকিৎসা শিবিরের আয়োজন করেছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মা মিং কুইং ও চীনা দূতাবাসের ট্রেড এ্যাটাচে ইয়াং চুন জিং
নৌপরবিহন মন্ত্রী বলেন, পদ্মা নদীর নাব্যতা সংকটের কারণে কাওড়াকান্দি-শিমুলিয়া নৌ-পথের ১৩ কিলোমিটার দূরত্ব পাড়ি দিতে প্রয়োজনের অতিরিক্ত সময় বাঁচাতে প্রতিনিয়ত ড্রেজার দিয়ে এ রুটে বালু অপসারণ করা হচ্ছে। এছাড়াও নাব্যতা সংকটে যেখানে ফেরি আটকে যাচ্ছে, সেই চরটিকেও শিগগিরই কেটে ফেলা হবে বলে তিনি জানান।
ইত্তেফাক/এএম।
