ঝিনাইদহে এক যুবককে কুপিয়ে হত্যা, ১ জন আটক

আপডেট : ২৯ অক্টোবর ২০১৬, ০৯:২৫
 
ঝিনাইদহ সদর উপজেলার ইস্তেগাপুর গ্রামে জমিজমা নিয়ে বিরোধকে কেন্দ্র করে মোহন মুন্সি ( ২৫ ) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। আহত করা হয়েছে আরো একজনকে। নিহত মোহন হাফিজুর রহমানের ছেলে। শুক্রবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটেছে।
 
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার শেখ আজবাহার আলি জানান, ওই গ্রামের হাসানুজ্জামান তিতুর সঙ্গে ফিরোজ আহমেদ ফেদুর জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। এ নিয়ে আদালতে মামলাও চলছে। শুক্রবার রাত ১১টার দিকে ফিরোজ আহমেদ ফেদু পক্ষের মোহন মুন্সি, মুসলিম বিশ্বাস ও অপর একজন ইস্তেগাপুর বাজার থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় আগে থেকে ওঁৎ পেতে থাকা প্রতিপক্ষের লোকজন তাদের উপর হামলা করে এবং তাদেরকে কুপিয়ে আহত করে ফেলে রেখে যায়। স্থানীয় লোকজন  তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার মোহনকে মৃত ঘোষণা করেন।
 
এ ঘটনায় পুলিশ হাসানুজ্জামান তিতুকে  আটক করেছে।
 
ইত্তেফাক/আরএ