রোমার সাথে চুক্তির বিশ্বস্ততা ধরে রাখতেই ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাসের সাথে এবারের গ্রীষ্মে কোন ধরনের আলোচনায় যেতে অস্বীকৃতি জানিয়েছেন ড্যানিয়েল ডি রোসি।
রোমার সাথে এই ইতালিয়ানের ৭ মিলিয়ন ইউরোর চুক্তির মেয়াদ চলতি মৌসুমেই শেষ হয়ে যাচ্ছে। এই একই বেতনেই আগামী দুই বছরের জন্য তুরিনের ক্লাবটিও ডি রোসিকে প্রস্তাব দিয়েছিল বলে গুজব রয়েছে।
কিন্তু ইতালি জাতীয় দলের মিডফিল্ডার এই প্রস্তাবে রাজী হননি। সাম্প্রতিক সময়ে প্যাট্রিস ইভরা, কিংসলে কোম্যান, ফার্নান্দো লোরেন্টে, সামি খেদিরা ও দানি আলভেসের মত তারকাদের দলে ভিড়িয়েছে জুভেন্টাস।
ইত্তেফাক/এমএইচ
