যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী বলেছেন, যুবশ্রেণি সমাজের মূল চালিকা শক্তি। রাজনীতি হচ্ছে কঠিন ত্যাগ তিতিক্ষার জায়গা। মানুষের কল্যাণে আদর্শিক উপায়ে কাজ করতে হবে।
শনিবার যুবলীগ ভোলা জেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
যুবলীগ চেয়ারম্যান বলেন, মেধাভিত্তিক যুব সমাজ গড়ার প্রত্যয়ে ১৯৭২ সালের ১১ নভেম্বর যুবলীগ প্রতিষ্ঠিত হয়। যুবশ্রেণি সমাজের মূল চালিকা শক্তি। রাজনীতি হচ্ছে কঠিন ত্যাগ তিতিক্ষার জায়গা। মানুষের কল্যাণে আদর্শিক উপায়ে কাজ করতে হবে । রাজনীতির সহজ পাঠ হচ্ছে নেতার জন্ম হয় জনতার ভালবাসা থেকে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি বন ও পরিবেশ উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেন, সবার আগে ভোলা জেলা দারিদ্রমুক্ত হবে। ২০১৯ সনের মধ্যে ভোলা জেলা মধ্যম আয়ের জেলায় রুপান্তরিত হবে।
ভোলা জেলা যুবলীগের আহ্বায়ক মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে সম্মেলনে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো. হারুনুর রশিদ, ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন, ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মাহবুবুর রহমান হিরন, শহীদ সেরনিয়াবাদ, সাংগঠনিক সম্পাদক ফারুক হাসান তুহিন প্রমুখ ।
ইত্তেফাক/ইউবি
