পবিত্র কাবা শরীফ নিয়ে ব্যঙ্গ করায় যুবক আটক

আপডেট : ২৯ অক্টোবর ২০১৬, ২০:১১
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পবিত্র কাবা শরীফ নিয়ে ব্যঙ্গ করায় শনিবার বিকালে নাসিরনগরে এক যুবককে  এলাকাবাসী আটক করে পুলিশে দিয়েছে।
 
এদিকে ঘটনার প্রতিবাদে এলাকাবাসী বিক্ষোভ মিছিল করেছে। 
 
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার হরিপুর ইউনিয়নের হরিণবেড়  গ্রামের জগন্নাথ দাসের ছেলে রসরাজ দাস (৩০) পবিত্র কাবা শরীফ ব্যঙ্গ করে শনিবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেন। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী রসরাজ দাসকে ধরে হরিপুর ইউনিয়ন পরিষদে নিয়ে যায়। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। 
 
নাসিরনগর  এসআই আশরাফুল জানান, গ্রামবাসী রসরাজকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।
 
ইত্তেফাক/ইউবি