জাবিতে টেলিছবি ‘মনে আছে তো’ প্রদর্শনী রবিবার

আপডেট : ২৯ অক্টোবর ২০১৬, ২০:৫২
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের নির্মিত টেলিছবি  ‘মনে আছে তো’ -এর প্রদর্শনী রবিবার অুনষ্ঠিত হবে। 
 
জহির রায়হান মিলনায়তনে বিকেল ৩টা, ৫টা ও সন্ধ্যা ৭টায় এই প্রদর্শিত হবে। 
 
নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শিহাব শাওন, নাঈম আবির, অনিক দাস, রেফাত হাসান সৈকত, তানজিদা ইয়াসমিন, রাফিউল শাহীদা প্রাপ্তি, অধরা ত্রিপুরা মার্সি, নাজিফা আনজুম রিয়া প্রমুখ। 
 
নাটকের পরিচালক রিসান আহমেদ। সহকারী পরিচালক হিসেবে ছিলেন সাজেুদুল ইসলাম সবুজ ও চিত্রগ্রহণ করেছেন মাজহারুল ইসলাম সৈকত। 
 
পরিচালক রিসান আহমেদ বলেন, প্রত্যেকটা মানুষের জীবনেই কিছু দুঃখ থাকে। আমরা নাটকের মাধ্যমে কিছু ব্যক্তিগত দুঃখকে স্পর্শ করতে চেয়েছি। আমাদের নাটকের প্রত্যেকটা চরিত্র আমরা নিয়েছি- আমাদের চারপাশের জীবন থেকে। আর নাটকে অভিনয়কারী সবাই এই বিশ্ববিদ্যালয়েরই শিক্ষার্থী।
 
ইত্তেফাক/ইউবি