ঢাবি সাংবাদিকতা বিভাগ নতুন কমিটির যাত্রা শুরু

আপডেট : ২৯ অক্টোবর ২০১৬, ২১:০৩
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির অভিষেক সম্পন্ন হয়েছে। 
 
শনিবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক মিলনায়তনে নতুন কমিটিকে ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেয়ার মাধ্যমে বর্তমান কমিটির যাত্রা শুরু হয়।    
 
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ অ্যলামনাই অ্যাসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। এ সময় উপস্থিত ছিলেন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা ও অনারারি শিক্ষক ড. সাখাওয়াত আলী খান, নব নির্বাচিত সভাপতি ও সাবেক সচিব আবু আলম শহিদ খান, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সদ্য বিদায়ী সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক স্বপন কুমার দাস, প্রধান তথ্য কমিশনার ড. গোলাম রহমান প্রমুখ।
 
 
ইত্তেফাক/ইউবি