আড়াইহাজারে কামনা রানী বিশ্বাস (২৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকালে উপজেলার ফতেহপুর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া গ্রাম থেকে এ লাশটি উদ্ধার করা হয়। সে ওই গ্রামের নরেন্দ্র বিশ্বাসের স্ত্রী।
আড়াইহাজার থানার ওসি আক্তার হোসেন জানান, ৫/৬ বছর আগে তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের সংসারে ঝগড়া লেগেই থাকত। এর মধ্যে একটি মেয়ে শিশু জন্ম গ্রহণ করে। সোমবার সকালেও তাদের ঝগড়া হয়। পরে বিকালে স্থানীয় লোকদের মাধ্যমে সংবাদ পেয়ে ঘরের আঁড়ার সাথে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। ওসি আরো জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের বাপের বাড়ি গাজীপুর জেলায় বলে জানা গেছে।
