সাটুরিয়ায় ডাকাতি মামলার আসামি সন্দেহে আটক ২

আপডেট : ৩০ অক্টোবর ২০১৬, ১২:২৮
 
মানিকগঞ্জের সাটুরিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে উপ-পরিদর্শক এসআই মো. হাছান আলী ডাকাতি মামলার আসামি সন্দেহে দুইজনকে আটক করেছেন। রবিবার ভোরে তাদের নিজ বাড়ি থেকে আটক করা হয়।
 
আটককৃতরা হলেন- উপজেলার মালশী গ্রামের মৃত জোনাব আলী মাস্টারের ছেলে মো. শামচুল হক ও মো. বহর আলীর ছেলে মো. কোরবান আলী।
 
থানা সূত্রে জানা যায়, উপজেলার কৈজুরী গ্রামের সম্প্রতি ছয় কৃষকের বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে। এ ডাকাতি মামলায় তাদের আটক করা হয়েছে।
 
এ ব্যাপারে থানায় উপ-পরিদর্শক এসআই মো. হাছান আলী জানান, আটককৃতদের আসামিদের জিজ্ঞাসাবাদ করে আদালতে পাঠানো হবে।
 
 
ইত্তেফাক/কেকে