গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় ভ্যান চালক নিহত

আপডেট : ৩০ অক্টোবর ২০১৬, ১৪:৩১
 
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীর মাহিলাড়া মোল্লা বাড়ির সামনে একটি বাসের ধাক্কায় ভ্যান চালক রায়হান মাতুব্বর (৩০) নিহত হয়েছেন। আহত হয়েছেন একই পরিবারের চারজন। 
 
রবিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত রায়হান বেজহার গ্রামের মৃত কাঞ্চন মাতুব্বরের ছেলে। 
 
আহতরা হলেন- বেজহার গ্রামের নান্টু মাতুব্বরের স্ত্রী আসমা বেগম, তার মেয়ে রিয়া (১৪), পিয়া (৭), অনু (৫)। 
 
আহতদের গুরুতর অবস্থায় বরিশাল শেরই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
 
ইত্তেফাক/কেকে