নবাবগঞ্জে পরোয়ানাভুক্ত ১৪ আসামি গ্রেফতার

আপডেট : ২৬ মার্চ ২০১৯, ০০:৩০

ঢাকার নবাবগঞ্জে আদালতের গ্রেফতারি পরোয়ানাভুক্ত ১৪ জন আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- কৈলাইল ইউনিয়নের নয়াকান্দা গ্রামের আরিফ হাওলাদার, ছাবেদ হাওলাদার, নাদিম হাওলাদার, আবেদ হাওলাদার, রেখা হাওলাদার ও মো. সাদ্দাম; শোল্লা ইউনিয়নের আটকাহনিয়া গ্রামের সহিদুল্লাহ, সাইফুল ইসলাম, দেলোয়ার শেখ, আতুয়ার, আফসানা ও কবরী বেগম এবং শিকারীপাড়া ইউনিয়নের বক্তারনগর গ্রামের হিরো মোল্লা ও সালমা বেগম।