পবিত্র কাবা শরীফ অবমাননা, নাসিরনগরে বিক্ষোভ

আপডেট : ৩০ অক্টোবর ২০১৬, ২১:৫৮
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পবিত্র কাবা শরীফ নিয়ে আপত্তিকর ছবি পোস্ট করার রবিবার ব্রাহ্মণবাড়িযার নাসিরনগরে বিক্ষোভ মিছিল হয়েছে। 
 
মিছিল চলাকালে উপজেলা সদরে কয়েকটি বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংবাদ পেয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান, পুলিশ সুপার মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। 
 
উপজেলা নিবার্হী কর্মকর্তা চৌধুরী মোয়াজ্জম আহমদ জানান, এলাকায় র‌্যাব, বিজিবি ও পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।  
 
 
 
ইত্তেফাক/ইউবি