বাকৃবির স্নাতক ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

আপডেট : ৩০ অক্টোবর ২০১৬, ২০:৩৮
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। 
 
রবিবার রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়। 
 
পরীক্ষার ফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (admission.bau.edu.bd/result)  পাওয়া যাবে। ৬টি অনুষদে মেধা তালিকার প্রথম ১২০০ শিক্ষার্থী ভর্তি হতে পারবেন। পরে আসন খালি থাকা সাপেক্ষে আপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি করা হবে। 
 
গত শনিবার সকাল ১১ টা হতে ১২ টা পর্যন্ত  ১৬টি কেন্দ্রে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর মোট ১২০০ আসনের বিপরীতে ৩৩ হাজার ২ শত ২১ জন আবেদনকারীর মধ্যে মাত্র ১২ হাজার ২৩ জন পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পায়। 
 
এছাড়া ভর্তি সংক্রান্ত সকল তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (admission.bau.edu.bd) পাওয়া যাবে।
 
ইত্তেফাক/ইউবি