যশোরে নববধূকে গলা কেটে হত্যা

আপডেট : ৩০ অক্টোবর ২০১৬, ২০:৫১
যশোরে মমতাজ বেগম নামে এক নববধূকে গলা কেটে হত্যা করা হয়েছে। রবিবার সন্ধ্যারাতে সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের জঙ্গলবাঁধাল গ্রামে এ ঘটনা ঘটে। তিনি জঙ্গলবাঁধাল গ্রামের সুজনের স্ত্রী।
 
এলাকাবাসী জানায়, সন্ধ্যার দিকে মমতাজ ও তার স্বামীর বাড়িতে ছিলেন। আর মমতাজের শাশুড়ি প্রতিবেশির বাড়িতে গিয়েছিলেন। ফিরে এসে দেখেন ঘরে পুত্রবধূর লাশ পড়ে আছে। ঘটনার পর থেকে সবাই পলাতক রয়েছেন। কি কারণে হত্যার ঘটনা ঘটেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। 
 
স্থানীয় গ্রাম পুলিশ শাহীন জানিয়েছেন, নিহত গৃহবধূর পিতার বাড়ি চৌগাছা উপজেলায়। তার শ্বশুর সম্প্রতি জঙ্গলবাঁধাল গ্রামে জমি কিনে ঘর করে বসবাস শুরু করেছেন। মমতাজের স্বামী খানিকটা মানসিক রোগী বলে প্রতিবেশির মাধ্যমে তিনি জানতে পেরেছেন। এছাড়া দুই সপ্তাহ আগে তাদের বিয়ে হয়েছে বলেও শাহীন প্রতিবেশির মাধ্যমে জানতে পেরেছেন।
 
যশোর সদরের বসুন্দিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই জাফর আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, লাশ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।