ট্রাম্প সমালোচক অ্যাভেনাত্তি গ্রেপ্তার

আপডেট : ২৬ মার্চ ২০১৯, ০০:৫১

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সমালোচক মাইকেল অ্যাভেনাত্তিকে গ্রেপ্তার করা হয়েছে। মার্কিন ফেডারেল প্রসিকিউটর জানিয়েছেন, নাইকো ইনকরপোরেশনের ২০ মিলিয়ন ডলার আত্মসাতের অভিযোগে সোমবার তাকে গ্রেপ্তার করা হয়েছে। নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল অফিস এবং লস অ্যাঞ্জেলস পৃথকভাবে এ নিয়ে অ্যাভেনাত্তির বিরুদ্ধে মামলা করেছে। উল্লেখ্য, অ্যাভেনাত্তি পর্ণো তারকা স্টর্মি ড্যানিয়েলসের আইনজীবী হিসেবে কাজ করছেন। স্টর্মি ট্রাম্পের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে আদালতে মামলা করেছেন। -রয়টার্স