তোতা ধরিয়ে দিল স্বামীর পরকিয়া!

আপডেট : ৩১ অক্টোবর ২০১৬, ০৯:১১
 
কুয়েতে এক স্বামীকে প্রায় কারাগারে ঢুকিয়ে দিয়েছিল তার প্রিয় পোষা তোতা পাখি। এক নারীর সাথে মনিবের বিবাহবহির্ভুত সম্পর্ক তার স্ত্রীর কাছে ফাঁস করে দেয় ওই তোতা। এরপর অবিশ্বস্ত স্বামীকে সাজা দিতে পুলিশের দারস্থ হন স্ত্রী। তবে ভাগ্যগুণে বড় ধরনের শাস্তির হাত থেকে বেঁচে গেছেন ভদ্রলোক। ঘটনাটি ঘটেছে কুয়েতে। 
 
স্ত্রীর অভিযোগ পাবার পর বাড়িতে পুলিশ আসে। স্বামী তার কর্মস্থল থেকে বাড়িতে ফিরলে পুলিশ জানান, তার স্ত্রী তার বিরুদ্ধে পরকিয়া প্রেমের অভিযোগ করেছেন। 
 
স্বামী প্রমাণ চাইলে স্ত্রী বলেন, ‘আমার অনুপস্থিতিতে বাড়িতে যে নারী এসেছিলেন তার সঙ্গে তুমি যেসব ভালোবাসার কথা বলেছিলে তা তোমার পোষা তোতাটি গড়গড় করে বার বার বলছে!’ স্বামী বুঝতে পারলেন ঘরের জানালার বাইরেই তোতার খাঁচা। হয়তো সে সেখান থেকে সব দেখেছে এবং শুনেছে।
 
কুয়েতে পরকীয়ার সাজা খুব কঠোর। তবে এই লোকটি বেঁচে গেছেন। কারণ, পুলিশ জানিয়েছে আদালত প্রত্যক্ষদর্শী হিসেবে তোতার সাক্ষ্য গ্রহণ করবেন না। -আরব নিউজ