কোটালীপাড়ায় ইউপি চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি

আপডেট : ৩১ অক্টোবর ২০১৬, ১২:০৫
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার হিরন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুন্সী এবাদুল ইসলামের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল নগদ অর্থ ও বিপুল পরিমাণ স্বর্নালংকার লুটে নিয়েছে।
 
মুন্সী এবাদুল ইসলাম বলেন, ‘রবিবার দিবাগত রাত তিনটার দিকে ১৫/২০ জনের একদল মুখোশধারী ডাকাত বাড়ির নিচতলার দরজা ভেঙ্গে আমার বাড়ির কর্মচারীদের অস্ত্রের মুখে জিম্মি করে। পরে দোতালায় গিয়ে কর্মচারীদের দিয়ে আমাদের ডেকে উঠায় এবং অস্ত্রের মুখে একে একে বাড়ির সবাইকে বেঁধে ফেলে। মাথায় পিস্তল ঠেকিয়ে ডাকাতদল আমাকে জিম্মি করে। এ সময় ডাকাতদল নগদ সাড়ে তিন লাখ টাকা ও ৮০ ভরি স্বর্নালংকার লুটে নিয়ে চলে যায়।’
 
ইউপি চেয়ারম্যান জানান, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
 
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’
 
ইত্তেফাক/এএসএমইউ